আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

আরো খবর

মোঃ জিয়াউল ইসলাম:

দৈনিক দেশবাংলা’র উদ্যেগে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সার্বিক ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী কয়েকটি সেশনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশের ৬৪টি জেলাসহ ৪০ টি উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন জাতীয় / আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিবন্ধন অনলাইন এবং বেসরকারি টিভি চ্যানেলের মোট ১৩০ জন সংবাদকর্মী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ৯ ও ১০ অক্টোবর ২০২৩,রোজ সোমবার ও মঙ্গলবার গাজীপুর ভাওয়াল গড়ের হোতাপাড়া শ্যামলী রিসোর্টে অনুষ্ঠিত হবে এ প্রশিক্ষণ। সাংবাদিকতার আচরণ বিধি অনুসরণ, পেশাগত সততা,নিষ্টা,নীতি নৈতিকতা প্রতিপালনের অঙ্গিকারে ১৩০ জন সাংবাদিকের একযোগে শপথ বাক্য পাঠের নজিরবিহীন দৃষ্টিন্তের মধ্যে দিয়ে প্রশিক্ষণের ইতি টানা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী.দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এমপি।প্রধান আলোচক সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। বিশেষ অতিথি থাকছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। অনুষ্ঠান সূচি বিরতিহীনভাবে ৯ই অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে ১০অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে সনদ বিতরণ এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান বিচারপতি জনাব নিজামুল হক নাসিমের বক্তব্যের মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আলোকিত প্রতিদিন/৯ অক্টোবর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -