আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে র‍্যালি ও  আলোচনা অনুষ্ঠিত

আরো খবর

মোঃ এরশাদ আলী, লংগদু 
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক ‘ শিক্ষক সল্পতা পূরণ অপরিহার্য ” 
এই শ্লোগানকে সামনে রেখে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর),  সকাল ১১ ঘটিকায় উপজেলার রাবেতা  মডেল উচ্চ বিদয়ালয়ের শিক্ষক,  ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হেলীপ্যাড হয়ে বিদ্যালয়ের  এসে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক মোঃ নুরুল করিমের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,  স্থানীয় ইবনে সিনা ট্রাস্ট হাসপাতালের কো-অডিনেটর মোঃ নুরুল ইসলাম শাহিন।  বিশেষ অতিথি ছিলেন,  ইবনে সিনা ট্রাস্ট হাসপাতালের সিনিয়র  সহকারী  ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম । লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক মুছা, রাবেতা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক মিজান ইবনে আল মামুন এর পরিচালনায়  স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ  নুরুল করিম। বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আবদুল জব্বার, লংগদু  প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আরমান খান,  সাংবাদিক এবিএস মামুন। এসময়  বিদ্যালয়ের অন্যান্য  শিক্ষক, শিক্ষিকা ও  বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে  সকল শিক্ষকদের নিয়ে কেক কাটা হয় ও শিক্ষকদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিশ্ব শিক্ষক দিবস  উপলক্ষে উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুল,  গুলশাখালী  আদর্শ  উচ্চ বিদয়ালয়, লংগদু বালিকা উচ্চ বিদয়ালয়, করল্যাছড়ি আর এস উচ্চ বিদয়ালয়, উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদয়ালয়, উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা ও পশ্চিম সোনাই মোহাম্মদীয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -