শিপন হোসেন :
গত ১১-০৯-২০২৩ইং তারিখে রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন ওয়াসা রোডে রূপায়ন ট্রিবেনী ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন এর সাথে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ রহুল আমিন এবং সভার প্রধান অতিথি হিসাবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব চিত্তরঞ্জন দাস মহোদয় উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রূপায়ন অ্যাসোসিয়েশন এর জনাব মোঃ শামীম হোসেন, সহ-সভাপতি, জনাব মোঃ মোজাফ্ফর হোসেন, সেক্রেটারী, জনাব ওয়ারেছ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী, জনাব ইমরান হোসেন, ট্রেজারার, জনাব মোঃ ইনামুল হক (বি-৫), সম্মানিত সদস্য, জনাব মোঃ ইনামুল হক (সি-২), সম্মানিত সদস্য, জনাব ফয়েজ আহমেদ ভূইয়া, সম্মানিত সদস্য, জনাব মাঈন উদ্দিন টিটু, সম্মানিত সদস্য, জনাব আব্দুর রাজ্জাক ঢালী, সম্মানিত সদস্য, জনাব মোঃ মাসুদ মিয়া, সম্মানিত সদস্য, জনাব মফিজ উদ্দন শুভ, সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ হাবিবুর রহমান সম্মানিত সদস্য এবং এলাকার বিশিষ্টজন জনাব মোহাম্মদ রোকোনুজ্জামান, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংকসহ গণ্যমান্যবক্তিবর্গ। অনুষ্ঠানে অত্র এলকার রাস্তাঘাট সংস্কার, জানজট নিরসন, স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, উন্মুক্ত ড্রেনের ঢাকনা স্থাপন, নির্দিষ্ট স্থানের বিদ্যুতের খুঁটি প্রধান সড়ক থেকে স্থানান্তর, পরিবেশ দূষণকারী স্থাপনা সরানো, ফুটপথে দোকান উচ্ছেদকরণ, রাস্তা সম্প্রসারণসহ অন্যান্য নাগরিক ও সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিকতরণের লক্ষ্যে প্রস্তাবনা করা হয়।
১৩-০৯-২০২৩ইং

