আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু কমাতে হলে মশা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আরো খবর

মো: মহিদ:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনো মশা বাড়ছে-তাই ডেঙ্গুরোগীও বাড়ছে, মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাইনা, ইতিমধ্যে ৭শ;র বেশী মৃত্যু হয়েছে। মন্ত্রী শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন,পৃথিবীর অন্যন্যা দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করেছে,কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এজন্য সিটি করপোরেশন,পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এডিস মশা নিধনে যথাযথ কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলে মিলে কাজ করলে কোভিড নিয়ন্ত্রন যেভাবে করা হয়েছে,ডেঙ্গুও সেভাবে নিয়ন্ত্রন করা হবে। ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন সংকটের ব্যাপারে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ভারত থেকে ৭ লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে ৩ লাখ স্যালাইন চলে আসবে। বাকীগুলো শিগগিরই এসে পৌছেবে। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাত্র-শিক্ষকদের র‌্যালিতে অংশ নেন ও কেক কেটে এবং গাছের চারা রোপণ করে কর্নেল মালেক মেডিকেল কলেজের ডে’র উদ্বোধন করেন। হাসপাতাল প্রাঙ্গণে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশ্বাদ উল্লাহ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/০৯ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -