আজ , ।   

গজারিয়ার পুরান বাউশিয়ায় এক রাত্রে তিন দোকানে চুরি

আরো খবর

মাসুদ আহামেদ:
মুন্সিগঞ্জ গজারিয়ার পুরান বাউশিয়ায়  এম এ আজহারের বাজারে দুর্ধর্ষভাবে দোকানের ঝাপ খুলে  চুরি করা হয়েছে । নাইটগার্ড না থাকায়  চোরেরা সহজভাবেই চুরি করে পালাতে সুযোগ পেয়েছে । গজারিয়ার পুরান বাউশিয়ায় এম এ আজহার  বাজারে ২৩-৮-২০২৩ বুধবার  বাজারের সবাই দোকানদারি করে শেষ করার পর  দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এই সুযোগে বাজারের নাইটগার্ড না থাকায় একাধিক দুর্বৃত্তরা একই সময় ৩ দোকানে হামলা করে মালামাল লুট করে নিয়ে যায়। মোতালেব প্রদান ৩০,০০০ হাজার টাকা দুই বস্তা ডাল  স্পিরিট তেলের বোতল ইত্যাদি আরও অনেক কিছু নেওয়া হয়েছে। মনা তার দোকান থেকে সমিতির ২৫০০০  টাকা নগদ  দোকানের ৫০০ টাকার মতন খুচরা আরো মালামাল সহ অনেক কিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা । শহীদ দোকানদার জানান দোকানের পিছন দিয়া কেটে  আমার প্রায় ১০ হাজার টাকার মতন সিগারেট ১৫০০০ টাকার মতন ক্যাশ টাকা নিয়ে যায়।  সিএনজি থেকে ব্যাটারি ও পার্স খুলে নিয়ে যায় সিএনজি ড্রাইভার ইসমাহিল জানান প্রায় পাঁচ বছর যাবত এই বাজারে সিএনজি রাখি কোন সময় চুরি হয় নাই , আমি চোরদের বিচার চাই আমি গরিব মানুষ আমার কপালে লাথি মেরেছে তিনটা কিস্তি আছে আমার  আমি এখন কিভাবে কিস্তি চালাবো।
বাজার কমিটির সভাপতি জানান ব্যবসা ভালো না । দোকানদার এমনি ক্ষতিগ্রস্ত এর পাশাপাশি কিছুদিন পর পর  চুরি হয় । আমরা চেষ্টা করব চোর  শনাক্ত করার জন্য। চোর সনাক্ত করতে পারলেই সুষ্ঠু বিচার করব।
আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট ২৩/ মওম
- Advertisement -
- Advertisement -