আজ , ।   

সোফির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জাস্টিন ট্রুডোর

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) এবং তার স্ত্রী সোফি (৪৮)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী নিজে। ২ আগস্ট বুধবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন লিখেন, অনেক অর্থপূর্ণ এবং কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে। পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে সই করেছেন। ২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো এবং সোফি। তিন সন্তান রয়েছে তাদের। জাস্টিন ট্রুডো হচ্ছেন কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালীন বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন। ক্ষমতায় থাকাকালীন বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোরই বাবা। ছয় বছর একসঙ্গে থাকার পর ১৯৯৯ সালে পিয়েরে ট্রুডো ও মার্গারিট ট্রুডো বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

আলোকিত প্রতিদিন/ ০৩ আগস্ট ২৩/মওম

- Advertisement -
- Advertisement -