আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জে ৬ লক্ষ টাকার হেরোইনসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় জাগীর (মেঘশিমুল) কাঁচা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ইসলাম আঙ্গুটিয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।ডিবি পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে এসআই মাহবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাইফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে হিরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছে।
আলোকিত প্রতিদিন/ ০২ আগস্ট ২৩/ আর এম
- Advertisement -
- Advertisement -