আজ রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

আইজিপি কার্যালয়ে যাচ্ছে জামায়াতের নেতারা

আরো খবর

আলোকিত ডেস্ক :

আগামী ২৮ ও ৩০ জুলাই এবং ১লা আগস্টের কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয়ে যাচ্ছে জামায়াতের নেতারা। বিষয়টি আজ সোমবার (২৪ জুলাই) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১লা আগস্ট ঢাকায় সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে সোমবার বিকেলে পুলিশের আইজিপি কার্যালয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে প্রেসব্রিফিং করবে দলটি। তিনি আরও জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ জুলাই দেশের বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং ১লা আগস্ট রাজধানী ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৪ জুলাই ২৩/ জেএইচআর
- Advertisement -
- Advertisement -