আজ , ।   

সোহরাওয়ার্দীতে বিএনপির তারুণ্যের সমাবেশ কাল

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ডিএমপির কার্যালয় থেকে বের হয়ে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ডিএমপির কার্যালয়ে তারুণ্যের সমাবেশ করার বিষয়ে অনুমতি নিতে যান বিএনপির প্রতিনিধিদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ জুলাই) তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দলটির। সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে ডিএমপি মৌখিক অনুমতি দিয়েছে। তিনি জানান, বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। তিনি বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

আলোকিত প্রতিদিন/ ২১ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -