আজ , ।   

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

২৪ অক্টোবর শনিবার বিকালে তিনি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস। মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা এবং তার সুস্থতা কামনা করেন।

গত ২১ অক্টোবর বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবদুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

আলোকিত প্রতিদিন /২৪ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -