আজ মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের নেতাকর্মীরা রমনায় জড়ো হচ্ছেন

আরো খবর

আলোকিত ডেস্ক:

পূর্ব ঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে মিছিল করতে করতে রাজধানীর রমনায় জড়ো হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শুরু হবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। এর আগে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করবেন তারা। এতে বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা। তবে বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা। একই সঙ্গে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা। সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রা।

আলোকিত প্রতিদিন/ ১৮ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -