আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঘাটাইলে সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি

আরো খবর

ঘাটাইল প্রতিনিধি:

“গাছ লাগান,পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মতিয়ুর রহমান খান, লেখক সাংবাদিক হায়দার রাহমান, ঘাটাইল সরকারি প্রাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, উইজডম ভ্যালী প্রধান শিক্ষক ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, মমরেজ গলগণ্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খান, সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকা রুজি সিদ্দিকা, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জেবুন নাহার, ঘাটাইল সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিহাব, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য দৈনিক যুগ ধারার ঘাটাইল প্রতিনিধি মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রকিবুল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম,সদস্য কবি চান তরফদার অন্যান্য সুধী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক গাছের চারা রোপন করা হয়।

আলোকিত প্রতিদিন/ ১৪ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -