আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মো. আব্দুল মজিদ

আরো খবর

খালেদ হাসান:

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)হিসাবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মুক্তাগাছা থানার সুদক্ষ অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। ২০২৩ সালের গত মে মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলার সর্বমোট ৩৬টি থানার অভিন্ন মানদন্ডের আলোকে মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়। ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় মো. আব্দুল মজিদ বলেন আমি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি স্যার, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারসহ রেঞ্জ ও জেলার সকল ঊর্ধ্বতন স্যারদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যাদের সার্বিক দিক নির্দেশনায় আজ আমি রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ নির্বাচিত হয়েছি। ধন্যবাদ জানাই মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের যারা আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং পাশে থেকে পরামর্শ উৎসাহ প্রদান করেছেন।

আলোকিত প্রতিদিন/ ১২ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -