মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে কড়িতলা এস, এইচ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কড়িতলা এস, এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা অধ্যক্ষ ছাদত হোসেন। এসময় সংসদ সদস্যের ছেলে বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উল আলম, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদ,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সকল ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ৭ জুলাই ২৩/ এসবি

