আজ , ।   

পাহাড়ের  শান্তি, শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ও মানবিক সেবায় সেনাবাহিনী 

আরো খবর

 লংগদু প্রতিনিধি

২৫ জুন ২০২৩ খ্রিঃ রোজ রবিবার  ১২ ঘটিকায় লংগদু সেনা জোনের আয়োজনে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোহতাসিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ও  লংগদু জোনের জোন কমান্ডার হিমেল মিয়া পিএসসি মহোদয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয়দের মাঝে  আর্থিক  সহায়তাসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ  করেন। বাংলাদেশ সেনা বাহিনী লংগদু জোন ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার কর্তৃক লংগদু  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও বাঘাইছড়ি উপজেলায় খেদারমারা ইউনিয়নের গরীব অসহায় ও দুস্থদের মাঝে লংগদু  জোন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার কর্তৃক ল্যাপটপ, বই, সেলাই মেশিন, সিলিং ফ্যান, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ তোফাজ্জল হোসেন,লংগদু উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম, লংগদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক জনাব মোঃ শাহাদাৎ হোসেন শিপু,    উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল পাশা, প্রবীন সাংবাদিক ও উপজেলার প্রেসক্লাবের উপদেষ্ঠা মোঃ এখলাছ মিঞা খান,  লংগদু  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বিক্রম চাকমা বলীসহ  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক এবং মিডিয়া কর্মীবৃন্দ।আর্থিক সহায়তা প্রদান শেষে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোহতাসিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা বাহিনীকে  সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, হেডম্যান, কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে নির্দেশনা প্রদান করেন। আর্থিক সহায়তা ও অনুদান গ্রহণকারী সকলেই বাংলাদেশ সেনা বাহিনী  তথা লংগদু  সেনা  জোনের  প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা  স্বীকার  করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -