আজ , ।   

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

আরো খবর

আব্দুল সাত্তার টিটু:

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি কালে “টিন স্কোয়াড“ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় ৫ সদস্যদকে গ্রেফতার করেছেন র‌্যাব-৭ চট্টগ্রাম। গত (৮ জুন) বৃহস্পতিবার কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, রাহি উদ্দিন রহমান নিশান (১৭), রবিউল হাসান (১৭), শাহিনুজ্জামান মাসুম (১৭), তাফহিম মো. মারুফ (১৬), আবরার মুনতাসির আদনান (১৪)। আকটদের দেহ তল্লাশি করে ধারালো ২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেন।র‌্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠার অন্যতম কারণ। “টিন স্কোয়াড“ কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও এই গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১০ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -