আজ , ।   

নোয়াখালীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি নোয়াখালী :

অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. মিলনকে (মো. ইসলাম) গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ জুন তাকে সেনবাগ উপজেলার ল্যাংড়া কাশেমের বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি মিলনের বাড়ি উপজেলার নাজিরনগর পশ্চিম পাড়ায়। সে ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গত (৯ জুন) পুলিশের কাছে একটি সূত্রের মাধ্যমে খবর আসে দলবদ্ধ ধর্ষণ ও অপহরণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. মিলন তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ ওঁৎ পেতে ওই আসামিকে গ্রফতারে সক্ষম হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। পরে এক মাদক মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (১০ জুন) সেনবাগ থেকে গ্রেফতার করা হয়। পরে দুই আসামিকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/ ১০ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -