আজ সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী আহত

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম: 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী কৃষক আহত হয়েছেন । গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ধজনগর গ্রামের মৃত নূর আলীর ছেলে আজম আলী ভূইয়া (৫৫) একই গ্রামের মৃত লোকমান ভূইয়ার ছেলে ইকবাল ভূইয়া (৪৫)।সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, সকালে ওই দুই কৃষক ধজনগর সীমান্তের সীমা রেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে ছিটাগুলি নিক্ষেপ করলে  গুলিবিদ্ধ হয়ে তারা আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা করান। বর্তমানে দুইজন শংকামুক্ত। তিনি আরো বলেন, ঘটনার পর পর বিষয়টি বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিকেলে এ বিষয়ে বিজিবি- বিএসেফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৬ জুন -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -