মোহন আকন্দ:
জামালপুরে দূর্নীতি দমন কমিশনের গণশুনানি অুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তি রায়ের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার(তদন্ত)মো.জহুরুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি কমিশনের মহাপরিচালক আক্তারুজ্জামান,দূর্নীতি দমন কমিশন জামালপুর কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। গণশুনানিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু,দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো.মুখলেছুর রহমান লিখনসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাধারন জনগন,প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ০৬ জুন -২০২৩/মওম

