এরশাদ আলী, লংগদু
“প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে”
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ”
এই প্রতিপাদ্য এর আলোকে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাতে সারা দেশের ন্যায় “বিশ্ব পরিবেশ দিবস-২০২৩” পালিত হয়েছে। ৫ জুন ২০২৩ (সোমবার) বেলা ১১ ঘটিকায় লংগদু উপজেলা পরিষদ প্রাঙ্গন হত শুরু হয়ে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আকিব ওসমান (অঃ দাঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লংগদু থানা অফিসার ইনচার্জ, মোঃ ইকবাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সামছুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আকিব ওসমান (অঃদাঃ) বলেন আমরা সকলেই বেশি বেশি করে বৃক্ষ রোপণ করবো এবং পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার থেকে বিরত থাকবো। এসময়ে তিনি উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পার্শ্বে গাছের চারা রোপণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

