তানজিললা আক্তার রুবি:
নেত্রকোনা সদর উপজেলা অত্যাধুনিক প্রযুক্তির কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত।
৬ জুন নেত্রকোণা সদর উপজেলার পারলা বীজ উৎপাদনকারী কৃষকদলের মাঠ সংলগ্ন পৌরসভা নামক স্থানে ২০২২-২৩ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের পর্যায়ে উন্নতমানের ফসল- বোরো ধান, জাত- ব্রি ধান- ৮৯ বিষয়ে উঠান বৈঠক করা হয় ।এর সভাপতিত্ব করেন নেত্রকোণা সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াছমীন স্যার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামানিক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান,জেলা প্রশিক্ষক চন্দন কুমার মহাপাত্র, এডিডি (পিপি) এ. এম শহিদুল ইসলাম,উদ্যান সাধন কুমার গুহ মজুমদার, মনিটরিং অফিসার মোহাম্মদ রিজওয়ানুল বারী । উঠান বৈঠক আলোচনার শেষে অতিরিক্ত পরিচালক ও অন্যান্যরা সংরক্ষিত বীজ পরিদর্শন করেন।
আলোকিত প্রতিদিন/ ০৬ জুন -২০২৩/মওম
- Advertisement -

