প্রতিনিধি, লংগদু
১৯ মে ২০২৩ খ্রিঃ রোজ শুক্রবার, বিকাল ৩.০০ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বাইট্টাপাড়া বাজার কাজী নজরুল ইসলাম স্পোর্টিং ক্লাব ও সোনাই যদাবল স্পোটিং ক্লাবের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার উদ্যোগে এবং লংগদু সেনা জোনের সার্বিক সহযোগিতায় গত ২৫ ফেব্রুয়ারী হতে শুরু হয়েছিল মহান স্বাধীনতা কাপ সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি ১৯ মে ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৩-০০ ঘটিকায় লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের মাননীয় জোন কমান্ডার হিমেল মিয়া, পিএসসি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ- অধিনায়ক (ভাঃ) আশফিকুর রহমান, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল বারেক সরকার, লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইকবাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী প্রকৌশলী জনাব মোঃশামসুল আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, জনাব মোঃ মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পার্বত্য ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল অপি সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্ণামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি বাঙ্গালীর সমন্বয়ে মোট ১৭ টি দল অংশ নিয়ে ৪ দল সেমিফাইনালে উর্ত্তীণ হয়। সেমিফাইনালে শক্তিশালী ইসলামাবাদ কিংস কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উর্ত্তীণ হয় বাইট্টাপাড়া কাজী নজরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। অন্যদিকে সোনাই যদাবল স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে লংগদু উপজেলা সদর ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে সক্ষম হয়। ফাইনাল খেলার প্রথমার্ধে কাজী নজরুল ইসলাম স্পোর্টিং ক্লাব ০-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে সোনাই যদাবল গোল পরিশোধ করে ১-১ সমতায় ফিরতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় বাইট্টাপাড়া বাজার কাজী নজরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কাছে সোনাই যদাবল স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে কেস্ট ও ট্রফি তুলে দেন লংগদু জোনের মাননীয় জোন কমান্ডার হিমেল মিয়া, পিএসসি ও উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবদুল বারেক সরকার। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় যদাবল ক্লাবের এরিস্টটল চাকমা, সেরা গোল দাতা কাজী নজরুল স্পোর্টিং ক্লাবের নিজাম উদ্দিন ও সেরা গোলকিপার মোঃ হৃদয়।
- Advertisement -

