আজ , ।   

নাটোরে ৮ম রোভার মেট কোর্সের সমাপনী

আরো খবর

গোলাম রাব্বানী:
বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভার আয়োজিত ৮ম জেলা রোভার মেট কোর্স সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কোর্স ভেন্যু শহরের মিরপাড়ায় মহাতাবু জালসার মধ্যদিয়ে ৪দিন ব্যাপী এই কোর্স শেষ হয়।
মহাতাবু জালসা এবং কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা  স্কাউটস্’র সভাপতি আবু নাছের ভূঁঞা। এসময় আরও উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সহযোজিত সদস্য আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ অলক মৈত্র, কৃষিবিদ আমজাদ হোসেন, জেলা স্কাউটস’র সম্পাদক গোলাম মহিউদ্দিন সহ রোভার লিডার এবং রোভারবৃন্দ।
এবারের নাটোর জেলা মেট কোর্সে  নাটোর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা এবং চট্টগ্রাম জেলার মোট ৬১জন রোভার অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/ ১৪ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -