আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ভোরে রাজধানীতে ভূমিকম্প

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ মে শুক্রবার ভোর ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়,  মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা  জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। গভীরতা কম থাকার কারণে ঝাঁকুনি বেশি হয়েছে। মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া সেন্টারের দক্ষিণ পূর্ব দক্ষিণ দিকে এর উৎপত্তিস্থল। এটি হালকা ধরনের ভূমিকম্প। এ ধরনের ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তিস্থল সাধারণত কাছাকাছি জায়গায় হয়ে থাকে। তবে ৩০ কিলোমিটার এত কাছাকাছি উৎপত্তিস্থল এর আগে কখন হয়েছিল তার রেকর্ড দেখে বলতে হবে।

গত ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাউলাইকে। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার।

আলোকিত প্রতিদিন/০৫ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -