আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

অপরূপ রঙে কৃষ্ণচূড়া ফুল

আরো খবর

বিপ্লব খান,নারায়ণগঞ্জ:

চলছে বৈশাখ মাস । গ্রীষ্মের দাবদাহে পুড়ছে দৃশ্যময় প্রকৃতি। এর মধ্যে যেন অপরূপ  হয়ে দেখা দেয় নানা রঙের ফুল। তার মধ্যে অনন্য রকম এক ফুল কৃষ্ণচূড়া। এ সময় কৃষ্ণচূড়ার বিশাল গাছ লাল লাল ফুলে ছেয়ে যায়। চোখধাঁধানো এই লাল ফুলের নাম কীভাবে কৃষ্ণচূড়া হলো তা আমাদের জানা নাই । কৃষ্ণচূড়া ফুল উজ্জ্বল লাল এবং হলুদ বর্ণের হয়ে থাকে। পাপড়িগুলো প্রায় আট থেকে দশ সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে। কৃষ্ণচূড়ার গাছের  পাতা সবুজ আকৃতির । প্রতিটি পাতা ৩০ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং প্রতিটি পাতা ১৫থেকে ৩০ টি উপপত্রবিশিষ্ট। কৃষ্ণচূড়ার আদিনিবাস পূর্ব আফ্রিকা।

আলোকিত প্রতিদিন/০৫ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -