আজ , ।   

তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় ৩-৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগেই ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

সালমান এফ রহমান বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। আর্থিক অনুদানের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

dhakapostগত  ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যবসায়ীরা। ৫ এপ্রিল বুধবার শাহবাগ থানায় গিয়ে জিডি করেন ব্যবসায়ীরা।

আলোকিত প্রতিদিন/ ০৬ এপ্রিল-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -