আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসলো বঙ্গবাজারের আগুন

আরো খবর

আলোকিত ডেস্ক :

৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভয়াবহ আগুনে পুড়লো রাজধানীর বঙ্গবাজার। ছড়িয়ে পড়ে আশেপাশের মার্কেট ভবনেও। ভোর থেকেই নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। যোগ দেন সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরাও। এসময় মার্কেট থেকে মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ব্যবসায়ীরা। ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।এতে আহত হয়েছেন ৭ জন। দাউ দাউ করে জ্বলছে আগুন। এর ভয়াবহতা কতোটা এই লেলিহান শিখা তারই জানান দিচ্ছে। সেহরির পর পরই আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। ৬ টা ১০ মিনিটে খবর পাওয়ার দুই মিনিটের মধ্যেই পোঁছায় ফায়ার সাভিস। একে একে যোগ দেয় অর্ধশতাধিক ইউনিট। অংশ নেন সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় তৈরি হয় বাড়তি প্রতিবন্ধকতা। হেলিকপ্টার থেকেও ছিটানো হয় পানি। আগুনের সূত্রপাত মার্কেটের ভেতরে হলেও দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের এনেস্ককো টাওয়ার, বরিশাল মার্কেট এবং ইসলামিয়া সুপার মার্কেটেও। এসময় ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে চোখের সামনে আগুনে সব পুড়ে যেতে দেখে ব্যবসায়ীদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

 

আলোকিত প্রতিদিন / ০৪-০৪-২০২৩

- Advertisement -
- Advertisement -