অনলাইন ডেস্ক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে জিনিসপত্রের এখনো দাম বাড়েনি। মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে তারা। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। তিনি বলেন, গতবারের তুলনায় এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। কোনো পণ্য সংকট হওয়ার শঙ্কা নেই এবার। রোববার (২৬ মার্চ) দুপুরে পাঁচদিনের ভারত ও ভুটান সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আলোকিত প্রতিদিন/এপি

