আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘসহ বিশ্ববাসীর কাছে এ স্বীকৃতির আবেদন করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই।’

২৫ মার্চ শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করে মহান মুক্তিযুদ্ধের ৯ মাস ধরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জনগোষ্ঠীর ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সেই কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাকাণ্ড চালিয়েছিল, আন্তর্জাতিকভাবে তার জন্য একটা স্বীকৃতি আদায় প্রয়োজন। আমি জাতিসংঘসহ বিশ্বের সবার কাছে এই আবেদন করবো সে সময় যেভাবে তারা নিরস্ত্র বাঙালির ওপর অত্যাচার-নির্যাতন করেছিল তার স্বীকৃতি বাংলাদেশ যেন পায়।

আলোকিত প্রতিদিন/ ২৫ মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -