আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষজ্ঞ পরামর্শের অপেক্ষায় উদ্ধারকাজ আটকে আছে

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেখানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়  ৮ মার্চ বুধবার। তবে উদ্ধারকাজ থমকে আছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সেনাবাহিনী এবং বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা পরামর্শ দিলে  কাজ শুরু হবে।

ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত এবং সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে।  পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়৷ ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্স) সঙ্গে কথা হয়েছে। তিনি তাদের উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী এবং বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বসেছেন। তারা  পরবর্তী নির্দেশনা দেবেন তারপর উদ্ধারকাজ চলবে। তারা আসলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে। তিনি জানান, ফায়ার সার্ভিস ধারাবাহিকভাবে আশেপাশে এখনও কাজ করছে৷ আমরাও আমাদের নিরাপত্তার কাজ জোরদার করেছি। যে যে সাপোর্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করছি।

৭ মার্চ মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকেবিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে থমকে আছে উদ্ধারকাজ (ছবি: নাসিরুল ইসলাম) রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর পর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়।  বুধবার সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করেছে।

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন

চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় জা‌নি‌য়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ব‌লেন, যারা আছে তা‌দের কেউই শঙ্কামুক্ত নয়। কারণ কারো শরীরের ৮০ পার‌সেন্ট, কারো ৯০ পার‌সেন্ট; কারো ৫০ পার‌সেন্ট দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না। সবাই ঝুকি আছে।

আলোকিত প্রতিদিন/ ০৮ মার্চ -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -