মো: মহিদ
বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব-এই স্লোগানে মানিকগঞ্জ ঢাকা জোন এসএসসি -২০০৩ ব্যাচের বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানিকগঞ্জের গোলড়া নাহার গার্ডেন এ অনুষ্ঠানে মানিকগঞ্জ ঢাকা জোনসহ প্রায় হাজারো বন্ধুরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, স্মৃতিচারণ, ফটোসেশন, দুপুরের ভোজ, ক্রীড়ানুষ্ঠানসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। সুপ্রতিষ্ঠিত বন্ধুদের সম্মাননা প্রদানের পাশাপাশি উৎসব মূখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান জমে উঠে।
আলোকিত প্রতিদিন/ ০৩ মার্চ -২০২৩/মওম
- Advertisement -

