আজ , ।   

কুড়িগ্রামের নুনখাওয়ায় বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

আরো খবর

প্রতিনিধি,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নুনখাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আউয়াল খোকা চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ওয়ার্ড লীগ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৩ জানুয়ারী ২০২৩ ইং বিকাল ৩ টায় নুনখাওয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। সরেজমিন জানা গেছে, নুনখাওয়া ফুলটবল ফেডারেশন আয়োজিত “যে মুখে মা সে মুখে মাদক না” এই স্লোগানকে সামনে রেখে খেলার উদ্বোধন ঘোষণা করেন নুনখাওয়া এনসিটি এবং নুনখাওয়া কিন্ডার গার্টেন স্কুল এর সভাপতি সমাজ সেবক মোঃ আব্দুল আউয়াল লিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবীদ মোঃ তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুনখাওয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আলমগীর সরকার আলম, মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ। খেলা পরিচালনায় মোঃ কামাল হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ব্যাপারীর চর একাদশ বনাম সারিসুরি একাদশ। ৯০ মিনিটের খেলায় ৪-১ গোলে সারিসুরি একাদশ জয়লাভ করে। এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করছে। অন্য দলগুলো যথাক্রমে সাহেবগঞ্জ একাদশ, বাহুবল একাদশ, বোয়ালমারী একাদশ, ফকিরগঞ্জ একাদশ, মাঝের চর একাদশ এবং কাপনার চর একাদশ। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারী ২০২৩।

আলোকিত প্রতিদিন/ ১৪ জানুয়ারি -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -