আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফ থানা পুলিশের অভিযানে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার 

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বসত বাড়ি থেকে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে। এসময় এক নারীসহ ২ জনকে আটক করা হয়।
১৩ জানুয়ারী শুক্রবার ভোর ৫ টার সময় টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া এলাকার (বাস টার্মিনালের পাশে) দিলারা বেগমের বসত বাড়িতে চালানো হয় এ অভিযান।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকার (বাস টার্মিনালের পাশে) জালাল হোসেনের স্ত্রী দিলারা বেগম (২৮) ও মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্যারান পুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নুর করিম (২০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম জানান, আটকদের দখলে থাকা  ৩২ বোতল হুইস্কি এবং ২১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। বিদেশী মদ (হুইস্কি) এবং বিয়ার উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৩ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -