আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বেড়াতে এসে ঝগড়া, স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডি

আরো খবর

আলোকিত ডেস্ক

কক্সবাজারে বেড়াতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেন তিনি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন আরজে কিবরিয়া সরকার। তারা কক্সবাজারের সাইমন হোটেলে উঠেন। আজ দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হলে ৯৯৯ নম্বরে ফোন দেন কিবরিয়া। পরে এ ঘটনায় থানায় জিডি করেন তিনি। এ বিষয়ে জানতে আরজে কিবরিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -