মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। আব্দুর রউফ মানিকগঞ্জ সদর উপজেলার বেরির চর গ্রামের বাসিন্দা। ডিবির পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আব্দুর রউফ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি ওইসব মামলায় জামিনে বের হয়ে আবারও মাদক কারবারিতে জড়িয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে এসআই মো. ফরহাদুজ্জামান ভূইয়া অভিযান চালিয়ে শিবালয়ের বাউলীকান্দা গ্রাম থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আব্দুর রউফকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১০ জানুয়ারি -২০২৩/মওম

