আবু সায়েম:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ পৃথক অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার, অবৈধ কাঠসহ ২ জনকে আটক করা হয়েছে।
উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে ৯ জানুয়ারি সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সুত্রে জানায়,উখিয়া রেঞ্জের আওতাধীন বালুখালী কাস্টমস এলাকায় ভোরে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ ভর্তি ডাম্পার আটক করা হয়েছে।
অপর অভিযানে ৯ই জানুয়ারি রাত দেড়টায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা, দোছড়ি বিট কর্মকর্তা, সদর বিট কর্মকর্তা, এবং ইনানী রেঞ্জের রাজাপালং বিট কর্মকর্তাদের সাথে সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পাহাড়ি মাটি কর্তনের দায়ে মাটিভর্তি ডাম্পার আটক করা হয়েছে। এসময় মাটি কর্তনের দায়ে সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়েছে। আটক পূর্বক জড়িত ২ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে হ্যাডম্যান,ভিলেজার সিপিজি সদস্য সহ ২৫ জনের সমন্বয়ে গঠিত টিম অংশগ্রহণ করেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ ডাম্পার,কাঠ পাচারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। পাহাড়ি মাটি এবং কাঠ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবেন বলে জানান তিনি।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন। বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি এবং কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান থাকবে। সরকারি সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১০ জানুয়ারি -২০২৩/মওম

