আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ছাদ থেকে পড়ে ৮ম শ্রেণীর ছাত্রী মিলা আক্তারের মৃত্যু 

আরো খবর

মোঃ আবুল কালাম আজাদ: 
কুমিল্লার হোমনায় সাত তলা ছাদ থেকে পড়ে মিলা আক্তার (১৩) নামের এক ৮ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়।
জানা যায় সে ০৯/০১/২০২৩ দুপুর ২ টার দিকে উপজেলার সিটি সেন্টার ভবনের সাত তলা ছাদে কাপড় নাড়তে গিয়ে পড়ে যায়। পরে হোমনা সরকারী হাসপাতালে নিলে ২.২৬মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে  উপজেলার সিটি সেন্টার ভবনের ৬ তলায় বসবাস করে, তার মা মরিয়ম আক্তার একই ভবনের মদিনা চক্ষু ও জেনারেল হাসপাতালে নার্সের চাকুরী করেন। মিলা আক্তারের বাবা  মিজান সরকার জানান আমার মেয়ের আগে থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল। ঢাকা ইবনেছিনা হাসপাতালে রুটিন মাফিক চিকিৎসা  চলছে, গত ৭/৮ মাস আগেও ডাক্তার দেখানো হয়েছিল।
সে উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এলাকাবসী বলে মিলা আক্তার খুব ভালো  এবং শান্ত প্রকৃতির মেয়ে ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মিলা আক্তারের দাদার বাড়ী উপজেলার মহিষমারি গ্রামে।
আলোকিত প্রতিদিন/ ০৯ জানুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -