আজ বুধবার, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সারবোঝাই কার্গো জাহাজ এমভি এবাদত যমুনায় ডুবেছে একাংশ

আরো খবর

ইমরান নাজির

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীর পাড়ে পটাস সারবোঝাই নোঙর করা একটি কার্গো জাহাজের ভেতরে পানি উঠে কাত হয়েছে। পদ্মা নদীর শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকায় আজ সকালে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা কার্গো জাহাজ এমভি এবাদত প্রায় সাড়ে ৬০০ টন পটাস সার বোঝাই কার্গোটি পাবনার বাঘাবাড়ি যাচ্ছিল। কিন্তু পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে বুধবার ভোর রাতে শিবালয়ের অন্বয়পুর এলাকায় নোঙর করে জাহাজ। কার্গো মাষ্টার হাসান জানান, আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কার্গো জাহাজের পানি ওঠতে শুরু করে। পানি উঠা দেখে আমরা সবাই মিলে সেচের মাধ্যমে পানি বের করতে শুরু করি। সেই সঙ্গে সার আনলোডের শ্রমিকরা সার আনলোড করতে থাকে তখন।

তিনি আরও জানান, কার্গো জাহাজের ইঞ্জিন রুমের ভেতর দিয়ে পানি উঠছে। কিন্তু সার যে স্থানে ছিল সেখানে পানি উঠতে পারেনি তখন। কার্গো জাহাজ থেকে ছোট ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে সার আনলোড করে বাঘাবাড়ি নেয়া হচ্ছে।

এ ব্যাপারে পাটুরিয়া নৌ-পুলিশের ওসি মোহাম্মদ আসাদ জানান, সাড়ে ৬০০ মোংলা থেকে পটাস সার নিয়ে পাবনার বাঘাবাড়ি যওয়ার পথে এমভি এবাদত নামের একটি কার্গো জাহান ইঞ্জিন রুমের ভিতর দিয়ে পানি উঠে জাহাজটি এক দিকে হেলে যায়। এসময় জাহাজের কর্মরত লোকজন বিষয় বুঝতে পেরে অন্বয়পুর এলাকায় নোঙ্গর করে সার গুলো আনলোডের ব্যবস্থা শুরু করে।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -