প্রতিনিধি,মুক্তাগাছা (ময়মনসিংহ):
ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বাদে কলমোহনা গ্রামের এক রাইসমিল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, আজাহারুল ইসলাম, বায়োজিদ মিয়া, ফারুক হোসেন, আক্তারুজ্জামান, রাসেল মিয়া, আজিজুল হক, জাহাঙ্গীর আলম, আলিম মিয়া, সাইফুল ইসলাম, মোশাররফ হোসে ও শাহজাহান মিয়া। তাদের সকলের বাড়ি ওই গ্রামে।
এ প্রসঙ্গে থানার ওসি আব্দুল মজিদ বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে। জুয়াড়ি এবং মাদক সেবকদের ছাড় দেওয়া হবে না।
এ প্রসঙ্গে থানার ওসি আব্দুল মজিদ বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয়েছে। জুয়াড়ি এবং মাদক সেবকদের ছাড় দেওয়া হবে না।
- Advertisement -