আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ার রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সম্পন্ন

আরো খবর

প্রতিনিধি,কচুয়া:
চাঁদপুরের কচুয়া রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারি রোজ রবিবার  শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব শুরু হয়েছে নতুন বছরে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ মোখলেসুর রহমান,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  রণজিৎ সরকার, সদস্য আক্তার হোসেন, সাবেক সদস্য শহিদুল্লাহ পাটোয়ারী প্রমুখ। পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অত্র বিদ্যালয়ের প্রধান অতিথির ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা।
প্রত্যেক শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্র/ছাত্রীর শতভাগ উপস্থিত ছিলেন । তবে প্রতি বছরের ন্যায় এ কমসংখ্যক বই পাওয়ায় অনেক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করতে না পারায়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগন বলেন তোমরা মন খারাপ করার কোন প্রয়োজন নেই, পর্যায়ক্রমে প্রত্যেকেই বই পাবেন।
- Advertisement -
- Advertisement -