আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরো খবর

মো: মহিদ:
জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ বর্ণাঢ্য র‌্যালী এবংসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান। রবিবার দুপুরে শহরের ল কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্বরে সমাবেশ করে। এসময় আরোও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক ও প্রসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল,  সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ হাসান সাঈদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।
- Advertisement -
- Advertisement -