ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ। তিনি বলেন, পদ্ম নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পার হতে আসা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। আসা করছি ২ ঘণ্টার মধ্যেই ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।
আলোকিত প্রতিদিন/ ২৯ ডিসেম্বর– ২০২২/মওম

