আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে এসে বিয়ে করলেন নেপালি তরুণী

আরো খবর

আলোকিত ডেস্ক:

সাইপ্রাসে একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে বাংলাদেশি যুবক মো. রাসেলের (৩৩) সঙ্গে নেপালি তরুণী জ্যোতির (২৭) পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব। পরে সম্পর্ক গড়ায় প্রেমে। চার বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে। ২৩ নভেম্বর পরিবার ছেড়ে নেপাল থেকে বাংলাদেশে আসেন জ্যোতি। ২৮ ডিসেম্বর বুধবার আদালতের অনুমতি নিয়ে তাঁরা বিয়ে করেছেন। রাসেল লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মনতাজুর রহমান ভূঁইয়ার ছেলে। জ্যোতির বাড়ি নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে। ধর্ম পরিবর্তনের কারণে জ্যোতির নাম এখন বদলে গেছে। ইসলাম ধর্ম গ্রহণের পর এখন  নাম খাদিজা বেগম।

রাসেল বলেন, ২৩ নভেম্বর পরিবার ছেড়ে নেপাল থেকে বাংলাদেশে আসেন জ্যোতি। ঢাকায় পা রেখেই ধর্ম পরিবর্তন করেন তিনি। আদালতের মাধ্যমে যাবতীয় কার্যক্রম শেষে তাঁরা বিয়ে করেন। প্রায় চার বছর তাঁরা সাইপ্রাসের একটি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। চাকরির সুবাদেই দুজনের পরিচয় হয়। একপর্যায়ে খাদিজা ওরফে জ্যোতির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বাংলাদেশে এসে খুব ভালো লাগছে জানিয়ে জ্যোতি বলেন, রাসেলকে বিয়ে করতে পেরে তিনি অনেক খুশি। সব সময় বাংলাদেশেই থাকতে চান জ্যোতি।

আলোকিত প্রতিদিন/ ২৯ ডিসেম্বর– ২০২২/মওম

- Advertisement -
- Advertisement -