আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে পুকুরে বিষ দিয়ে ৪০ লাখ টাকার মাছ নিধন

আরো খবর

ইমরান নাজির:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন ছোট শাকরাইল গ্রামে আটটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকা বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে ঐ গ্রামের জাহাঙ্গীর এবং শরিফুল মেম্বারের পুকুর গুলোতে বিষ প্রয়োগের ফলে তাদের প্রায় ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এদিকে, পুকুর গুলোর মরা মাছের গন্ধে এলাকার পরিবেশও দুষিত হচ্ছে।
ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, তিনিসহ তার বন্ধু জাহাঙ্গীর উপজেলার শাকরাইল চকে বিভিন্ন আকারের ১৩টি পুকুর বাৎসরিক চুক্তিতে ভাড়া নিয়ে কয়েক বছর ধরে মাছের চাষ এবং ব্যবসা করে আসছে। প্রতি বর্ষা মওসুমে চকের পানিতে কয়েক লাখ টাকা ব্যয়ে নানা ধরনের মাছের পোনা ও ডিম ছাড়া হয়। চক থেকে বর্ষার পানি নেমে যাওয়ার সাথে-সাথে মাছগুলো স্বাভাবিক গতীতে পুকুরে চলে আসে। শুস্ক মওসুমে তা পর্যায়ক্রমে বিক্রি করলে বেশ লাভ হয়। বর্তমানে পুকুরের মাছগুলো প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠেছে। এরি মধ্যে গত ২৬ ডিসেম্বর রাতে কতিপয় দুর্বৃত্তচক্র আমাদের ব্যবসার প্রতি ঈর্শ্বান্বিত হয়ে ১৩টি পুকুরের আটটিতে তরল জাতীয় বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলছে। এতে পুকুর গুলোতে ভেসে উঠা মরা মাছের গন্ধে এলাকার পরিবেশও দুষিত হচ্ছে। পুকুরে ভেসে উঠা কিছু মাছ স্থানীয়রা ধরে নিলেও পরিবেশ রক্ষায় মরা মাছ গুলো মাটি পুতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থ আটটি পুকুরের পরিধি প্রায় ২৫ একর। এ আটটি পুকুরের মাছগুলো ধ্বংষ করতে যে পরিমান বিষ প্রয়োগ করা হয়েছে তাতেও দুর্বৃত্তদের মোটা টাকা ব্যয় করতে হয়েছে। এতে আমাদেরও প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে শিবালয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহনুর  আলম জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ২৮ ডিসেম্বর– ২০২২/মওম

 

- Advertisement -
- Advertisement -