আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরপুরের ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের

আরো খবর

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):
ভুট্টায় অধিক লাভ এমনটা আশা করে টাঙ্গাইলের নাগরপুরে গতবছরের তুলনায় এবছর অধিক ভুট্টা চাষ করেছেন কৃষকেরা। কৃষকের ধারনা ধানের চেয়ে ভুট্টা ফলনে বেশি লাভ  আশে করে নাগরপুরের বিভিন্ন ইউনিয়নে লক্ষ্য করা গেছে ভুট্টার অধিক চাষ। সরেজমিনে নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়নের সেনমাইঝাইল এলাকায় ধানি জমিতে এবছর ভুট্টার চাষ করেছেন কৃষক।
ধানের চেয়ে ভুট্টায় সার ও বিবিধ খরচ কম এবং লাভ বেশি এই আশায় ভুট্টা চাষ করেছেন কৃষকেরা। ধুবড়িয়ার সেনমাইঝাইল এলাকার ভুট্টা চাষি কৃষকরা  বলেন আমি প্রতিবছর আমার এই জমিতে সরিষা ও ধান চাষ করি কিন্তু তেমন লাভবান হতে পারি না, এবছর আমি ৪০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি আমি আশাবাদী যে ধানের চেয়ে ভুট্টায় ফলন ও লাভ বেশি পাবো। বিষমপুর এলাকার কৃষক বলেন আমি প্রতিবছর ৬০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করি এবছরও করেছি, ভুট্রার ভালো দাম থাকায় ধানের চেয়ে অধিক লাভবান হয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আবহাওয়া অনুকূলে থাকায় নাগরপুরে ভুট্টা চাষ বেড়েছে। ভুট্টার ভাল ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষক ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে বেশি। এবছর নাগরপুরে প্রায় ১৭২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি প্রণোদনায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে এবং সেইসাথে ভাল ফলন বৃদ্ধিতে ও পোকামাকড় দমন-রোধে করণীয় পরামর্শ দেয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -