আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

আরো খবর

মামুন হাসান
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্বের কমিটি বিলুপ্ত করে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মুরাদনগর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ওই কমিটি ঘোষণা করেন। দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সমকালের মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, সরেজমিনের কুমিল্লা ব্যুরো প্রধান শারফিন শাহ এবং দৈনিক কুমিল্লার কথার স্টাফ রিপোর্টার আহসান হাবীব শামীমকে সদস্য করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। মনির হোসাইন মুরাদনগর উপজেলা কুমিল্লা থেকে ।
আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -