আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জের শিবালয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে চালক আলমাস হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। ২৫ ডিসেম্বর ররিবার বিকেলে উপজেলার পাটুরিয়া উথুলি সংযোগ সড়কের কাশাদহ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাকির হোসেন। নিহত আলমাসের বাড়ি শিবালয় উপজেলার তেওতা গ্রামে। সে এই গ্রামের সালামের ছেলে। আলমাস স্থানিয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছেন।  বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, বিকেলে পাটুরিয়া থেকে মোটরসাইকেল করে আলমাস ও তার দুই সহযোগী সোহেল, বাচ্চু তেওতার দিকে যাচ্ছিলেন। পথেরমধ্য তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাশাদহ ব্রীজের রেলিং এর সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আলমাসের মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় সোহেল ও বাচ্চুকে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোহেলের অবস্থা আশস্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যোমে মরদেহ স্বজদের হাতে হন্তান্তর করবেন বলে জানান।
আলোকিত প্রতিদিন/ ২৫ ডিসেম্বর– ২০২২/মওম
- Advertisement -
- Advertisement -