আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে অভিযানে বাসস্ট্যান্ড ও ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ

আরো খবর

মো: মহিদ:

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এবং ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। বুধবার সকালে জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার দুপাশে এবং ফুটপাতে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে শহরে প্রবেশের ক্ষেত্রে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। যে কারণে প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতায় পড়তে হতো সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, এসব ব্যবসায়ীদের কারণে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে করে সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হতো। এসব বিষয় চিন্তা করে শহরের রাস্তাটি যানজটমুক্ত করতে এমন অভিযান চালানো হয়েছে। তবে জেলা প্রশাসন  এবং পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তর করা হবে তিনি  জানান ।

আলোকিত প্রতিদিন/ ২৪ নভেম্বর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -