নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম মসীহ’র সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। ইঞ্জিঃ মো. লিয়াকত আলীকে আহ্বায়ক ও মো. আজিজুর রহমান তালুকদারকে সদস্য সচিব করে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির টাঙ্গাইল জেলার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৯ নভেম্বর শনিবার জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন, মো. আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সোহেল রহমান, আব্দুল রাজ্জাক, আব্দুল খালেক চেয়ারম্যান, জীবন মাহমুদ শক্তি, আব্দুল হালিম মিয়া, আজহার ফকির, ফজলুর রহমান ও রমজান আলী।
কমিটির সদস্যরা হলেন, নুরুল ইসলাম নূরু, ফিরোজা বেগম, আব্দুর রহিম খান, আব্দুল আওয়াল সিকদার, ফারুক সরকার, আমিরুল ইসলাম, খন্দকার মনোয়ারা, ইঞ্জিঃ মো. আবুল হোসেন, সাইমন আহমেদ বিপ্লব, আসমা আক্তার কমিশনার, একলাছ মন্ডল মেম্বার, নবকুমার দত্ত, সার্জেন (অব.) সুমন, বিমল চন্দ্র সরকার, ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরমান আলী মাস্টার, মোজাহেদুল হান্নান রুবেল, আরিফুর ইসলাম আরিফ, মারুফুল ইসলাম টিটন, আশরাফুজ জামান, লিটন মিয়া, বিষ্ণুপদ পাল, রমজান মিয়া, নাছির উদ্দিন, জহুরুল ইসলাম জহির, রহিম বাদশা, রফিকুল ইসলাম, আজহার আলী, মনিরুজ্জামান ফরহাদ, সরবেশ মৃধা, হাবিব, বাবলু চন্দ্র শীল, মাসুদুর রহমান মিলন, লুৎফর রহমান, বাসুদেব দাস, শাহিন মিয়া, মোন্নাফ আলী, বায়েজিদ খান ও মো. রুমেল প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২২ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -

