আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে মহিলাদের বিনা মূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আরো খবর

মো: মহিদ:
মহিলা বিষয়ক অধিদপ্তর এর অর্থায়নে ও পিন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লি: এর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত প্রকল্পে আওতাভুক্ত ৬৪ জেলা শহরে মহিলাদের বিনা মূল্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শনিবার সকাল ১০ টায় মানিকগঞ্জ শহরের দেওয়ান টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেওয়ান টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ ও জেলা কো- অর্ডিনেটরের পরিচালক দেওয়ান তানজিল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক ড. ইন্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক আমার নিউজের সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আকরাম হোসেন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১৯ নভেম্বর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -